রাজশাহীর তানোর উপজেলায় এক প্রাইভেট শিক্ষক কর্তৃক ছাত্রীকে নিজ হাতে সিগারেট খাইয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম খাইরুল ইসলাম এবং তিনি তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বাজারের উত্তর পাশে অবস্থিত ফিজিক্স প্রাইভেট সেন্টারের পরিচালক। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই শিক্ষক সমাজ ও স্থানীয় অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা ওই শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। শিক্ষক খাইরুল ইসলামের বাড়ি তানোর পৌরসদর এলাকার আমশো গ্রামে এবং শ্বশুরবাড়ি মুন্ডুমালা উত্তরপাড়া গ্রামে। সেই সূত্রে তিনি মুন্ডুমালা উত্তরপাড়া মসজিদ সংলগ্ন একটি তিনতলা বাড়ির নিচতলায় প্রায় তিন বছর ধরে এই ফিজিক্স প্রাইভেট সেন্টার পরিচালনা করে আসছেন। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, প্রাইভেট সেন্টারের একটি কক্ষে বিছানায় বসে আছেন শিক্ষক খাইরুল ইসলাম এবং তার ডানপাশে এক ছাত্রী বসে রয়েছে। শিক্ষক একটি সাদা রঙের সিগারেট জ্বালিয়ে ওই ছাত্রীর হাতে তুলে দিলে সে তা টানতে শুরু করে। এ সময় তাদের সামনে আরও কয়েকজন উপস্থিত ছিল এবং কথা বলছিল। ভিডিওতে ওই ছাত্রীকে বলতে শোনা যায় যে ভিডিও করলে সে সিগারেট খাবে না। স্থানীয় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সন্তানদের ভালো ফলাফলের আশায় তারা প্রাইভেটে পাঠালেও শিক্ষকরা এর সুযোগ নিচ্ছেন। কোচিং সেন্টারের কক্ষে বিছানা থাকা নিয়ে প্রশ্ন তুলে অভিভাবকরা অভিযোগ করেন, ছাত্রীদের ব্ল্যাকমেইল করে বিভিন্ন অপকর্ম চালানোর উদ্দেশ্যেই এমন ব্যবস্থা রাখা হয়েছে। তারা শিক্ষক খাইরুল ইসলামকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রাজশাহীর তানোরে এক প্রাইভেট শিক্ষক ছাত্রীকে নিজ হাতে সিগারেট খাওয়াচ্ছেন এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।


0 Comments