নভেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনার কারণে এতদিন বন্ধ থাকা ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে গত ১০ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল এবং আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদনগুলো গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্বাচন পেছানোর প্রেক্ষাপটে এখন মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে আগের নিয়মে ভোটার স্থানান্তরের নতুন আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, কার্ড ইস্যুসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন ও নিষ্পত্তি করা যাবে।
স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় মাঠপর্যায়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ইসির এক চিঠিতে এই তথ্য জানানো হয়।


0 Comments