ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজার পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

কক্সবাজার পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় বিশেষ উদ্যোগ নিয়েছে কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বসার আসন ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল ও বিস্কুট বিতরণের পাশাপাশি দিকনির্দেশনা দিতে একটি হেল্পডেস্ক পরিচালনা করা হয়। এই কার্যক্রমে প্রায় ৪৮০ বোতল অর্থাৎ ৫০০ মিলিগ্রামের বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন এবং সিভিল ডিপার্টমেন্টের পদপ্রত্যাশী ছাত্রদল নেতা তাহসিনসহ অনেকেই উপস্থিত থেকে পরীক্ষার্থীদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। পরীক্ষার্থীরা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সেই লক্ষ্যেই এই সহায়তামূলক আয়োজন করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। ছাত্রদলের এই কল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেছেন ক্যাম্পাসের শিক্ষকবৃন্দ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুস সালাম। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকা এবং তাদের শিক্ষাজীবনের প্রতিটি পদক্ষেপে সহায়ক ভূমিকা পালন করাই তাদের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

সংক্ষেপে:
কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় হেল্পডেস্ক ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে ছাত্রদল।
কক্সবাজার পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় ছাত্রদলের মানবিক উদ্যোগ

0 Comments