দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (জিআইএসটি–GIST) ২০২৭ শিক্ষাবর্ষের বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই ফুল ফান্ডেড বৃত্তির আওতায় মাস্টার্স, পিএইচডি এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ তিন বছর, পিএইচডি সাত বছর এবং সমন্বিত এমএস/পিএইচডির মেয়াদ আট বছর নির্ধারণ করা হয়েছে। এই বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি, একমুখী বিমানের টিকিট এবং মাসিক ভাতা প্রদান করা হবে। বৃত্তির সুযোগ থাকা বিষয়গুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ও রোবোটিকস ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট ও এনার্জি ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, ফিজিকস অ্যান্ড ফোটন সায়েন্স, কেমিস্ট্রি, বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এআই কনভারজেন্স, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি। আবেদনের যোগ্যতার শর্ত হিসেবে আবেদনকারীর সর্বশেষ ডিগ্রি কোরিয়ান ব্যাচেলর ডিগ্রির সমমানের হতে হবে, ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে, চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে এবং কেবল আন্তর্জাতিক শিক্ষার্থীরাই এতে আবেদন করতে পারবেন। বৃত্তির সুবিধার মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি (প্রতি সেমিস্টারে ৩৬,০৭,০০০ ওন), মাস্টার্স শিক্ষার্থীদের মাসিক ভাতা ১,৪০,০০০ ওন এবং পিএইচডি শিক্ষার্থীদের ২,৯৫,০০০ ওন। এছাড়া মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীরা খাবার ভাতা হিসেবে মাসে প্রায় ১,০০,০০০ ওন এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ভাতা হিসেবে ১,২০,০০০ ওন পাবেন, তবে এর জন্য পূর্ববর্তী সেমিস্টারে জিপিএ–৪.৫–এর মধ্যে ৩.০ বজায় রাখতে হবে। গবেষণা সহায়ক হিসেবে মাস্টার্স শিক্ষার্থীদের জন্য বছরে ৬৪,০০,০০০ ওন এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য বছরে ১,৩৭,৪০,০০০ ওন প্রদান করা হবে। এর সাথে একমুখী বিমানভাড়া, জাতীয় স্বাস্থ্যবিমার ৬০ শতাংশ এবং বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার খরচ কভার করা হবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে অনলাইন আবেদন ফরম, অফিশিয়াল ডিগ্রি ও ট্রান্সক্রিপ্ট (Apostille বা কোরিয়া দূতাবাস কর্তৃক সত্যায়িত), দুটি সুপারিশপত্র, বৈধ পাসপোর্টের কপি এবং ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট যেমন টোয়েফল বিটি ৮০, টোয়েফল পিবিটি ৫৫০, আইএলটিএস ৬.৫, টোয়েইক ৭৫০ ইত্যাদি। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ইন্টারন্যাশনাল অ্যাডমিশনস কো–অর্ডিনেটর ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবেন এবং ভর্তির নোটিশ পাওয়ার পর ১৫ দিনের মধ্যে উত্তর দিতে হবে। যাঁরা ফি দিতে অক্ষম, তাঁরা ফি মওকুফের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে এবং ফল প্রকাশিত হবে ২০২৬ সালের ৪ ডিসেম্বর।
দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ২০২৭ শিক্ষাবর্ষের ফুল ফান্ডেড বৃত্তির আবেদন চলছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স, পিএইচডি এবং সমন্বিত প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

0 Comments