ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পদ্মা ব্যারাজ নির্মাণ শুরু হচ্ছে আগামী বছর, জাতীয় সংলাপে জানাল সরকার

পদ্মা ব্যারাজ নির্মাণ শুরু হচ্ছে আগামী বছর, জাতীয় সংলাপে জানাল সরকার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বৃদ্ধি করে প্রাণ ফিরিয়ে আনতে আগামী বছরের শুরুর দিকে পদ্মা ব্যারাজের নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে সরকার। রাজধানীর গুলশানে আয়োজিত এক জাতীয় সংলাপে এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশ্ব নদী দিবস উপলক্ষে টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ক্লাইমেট অ্যান্ড এনার্জি ‘কল্লোলিনী-২০২৬’ শীর্ষক এই জাতীয় সংলাপের আয়োজন করে। সংলাপে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের মতো জেলাগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে একসময় এক হাজার ৪০০-এর বেশি নদী থাকলেও বর্তমানে ছয় থেকে সাতশ নদী মৃতপ্রায়। ভাটির দেশ হিসেবে বাংলাদেশ বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজের জন্য ৩৫ হাজার কোটি টাকা একনেকে অনুমোদন দিয়েছেন। আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসে এর কার্যক্রম শুরু হবে। তিস্তা নদী প্রসঙ্গে তিনি বলেন, পাশের দেশ থেকে গেট খুলে দিয়ে মানুষের ঘরবাড়ি ভাসিয়ে দেওয়া হয় এবং প্রয়োজনের সময় গেট বন্ধ করে মরুভূমি বানিয়ে ফেলা হয়। সংলাপের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের স্বার্থ রক্ষা করে গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা চুক্তি করতে চায় সরকার। আগামী ১২ ডিসেম্বর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে জোরালো প্রস্তাব দেওয়া হয়েছে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে চুক্তি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া দখল ও ভরাট হয়ে যাওয়া নদ-নদী এবং খালে পানির প্রবাহ ফেরাতে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। সংলাপে আরও বক্তব্য দেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার মো. শিবলী সাদিক, ফুটস্টেপের সভাপতি শাহ রেফায়েত চৌধুরী, নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দিপেক এলমার, এএফডির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা, ইউরোপিয়ান ইউনিয়নের মিশেল ক্রেইজা, ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বমেল এবং পানিসম্পদ–বিশেষজ্ঞ মালিক ফিদা এ খান। দিনব্যাপী এই সংলাপে মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হয়।

সংক্ষেপে:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে প্রাণ ফেরাতে আগামী বছরের শুরুর দিকে পদ্মা ব্যারাজের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। রাজধানীতে আয়োজিত জাতীয় সংলাপে নদী রক্ষা ও গঙ্গা চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা।
পদ্মা ব্যারাজ নির্মাণ শুরু হচ্ছে আগামী বছর, জাতীয় সংলাপে জানাল সরকার

0 Comments