ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ বাহিনীর কিছু সদস্য এখনো ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন তথ্য পাচার করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, শৃঙ্খলা ভঙ্গকারী এসব পুলিশ সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে পুরস্কৃত ও শাস্তিমূলক ব্যবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে রিওয়ার্ড এবং ব্যর্থতা কিংবা অপরাধের জন্য বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি ফৌজদারি আইন প্রয়োগ করা হবে। পুলিশ বাহিনীকে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ও অবৈধ নির্দেশ মানতে বাধ্য করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার পুলিশকে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর তৈরি হওয়া পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে পুলিশকে জনগণের বাহিনী হিসেবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি আরও জানান, অপরাধ দমনের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহে একটি আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে, যার শাখা জেলা ও বিভাগীয় পর্যায়েও থাকবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ বাহিনীতে দৃশ্যমান পরিবর্তন আনার তাগিদ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমনে পুলিশকে আরও অধিকতর সক্রিয় ও গোয়েন্দা সক্ষমতা বাড়াতে হবে।

সংক্ষেপে:
ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

0 Comments