কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা পুলিশলাইনস্থ ড্রিল সেডে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। সভায় জুলাই মাসে জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধারের স্বীকৃতিস্বরূপ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এর আগেও তিনি অপরাধ দমনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন।
অনুষ্ঠানে জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরও তাদের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা হয়। কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে গত জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, হত্যা, ধর্ষণ, ডাকাতি, অপহরণ ও মানব পাচারসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান দীর্ঘদিনের তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
কক্সবাজারে মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলীকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় এই স্বীকৃতি দেওয়া হয়।


0 Comments