কক্সবাজারের কুতুবদিয়ায় চারটি উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণে আগামী বৃহস্পতিবার আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জালাল আহমদ চৌধুরী ফাউন্ডেশন, কোস্ট ফাউন্ডেশন ও রেডিও সৈকতের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সম্প্রতি কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা উপলক্ষে একটি পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর আ.স.ম শাহারিয়ার চৌধুরী এবং বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোছাইন ভোট্টো, সাবেক শিক্ষক আক্কাস উদ্দিনসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জালাল আহমদ চৌধুরী ফাউন্ডেশনের সদস্য তৌহিদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম এবং সমাপনী বক্তব্য রাখেন তাহারিমা আফরোজ টুপ্পা।
পরামর্শ সভায় অংশগ্রহণকারীরা প্রতিযোগিতাকে সুন্দর, সুশৃঙ্খল ও ফলপ্রসূ করতে বিভিন্ন মূল্যবান মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কক্সবাজারের কুতুবদিয়ায় চারটি উচ্চ বিদ্যালয়ের অংশগ্রহণে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। এই আয়োজন উপলক্ষে আয়োজিত পরামর্শ সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


0 Comments