ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দুদকের কালো তালিকার সুপারিশের মুখে হুয়াওয়ের টাকায় চীন সফরে টেলিটক এমডি নুরুল মাবুদ

দুদকের কালো তালিকার সুপারিশের মুখে হুয়াওয়ের টাকায় চীন সফরে টেলিটক এমডি নুরুল মাবুদ

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি প্রকল্পে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়ার পর হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এই সুপারিশ ও তদন্ত চলাকালীনই বিতর্কিত প্রতিষ্ঠান হুয়াওয়ের অর্থায়নে চীন সফরে গেছেন রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।

টেলিটকের দাপ্তরিক আদেশ অনুযায়ী, গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও ফাইভ-জি সেবা প্রস্তুতির প্রকল্পের আওতায় ফ্যাক্টরি টেস্টে অংশ নিতে ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চীনে অবস্থান করছেন তিনি। এই সফরের বিমানভাড়া, আবাসন ও অন্যান্য যাবতীয় ব্যয় হুয়াওয়ে বহন করছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। অথচ সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে কোনো সরবরাহকারী বা ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থায়ন গ্রহণ করা বিদ্যমান নীতিমালার পরিপন্থী।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, বিটিসিএলের ফাইভ-জি উপযোগীকরণ প্রকল্পে ২০৩০ সাল পর্যন্ত সম্ভাব্য ব্যান্ডউইথ চাহিদা ২৬ টেরাবাইট হলেও ১২৬ টেরাবাইট সক্ষমতার সরঞ্জাম কেনার উদ্যোগ নেওয়া হয়। চাহিদার তুলনায় অতিরিক্ত সরঞ্জাম কেনার ফলে রাষ্ট্রের প্রায় ৩২৬ কোটি টাকা অপচয়ের অভিযোগ তুলেছে দুদক। এছাড়া বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে চুক্তির শর্ত ভেঙে পণ্য পাঠানো এবং অর্থ ছাড়ের জন্য চাপ দেওয়ার মতো গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে।

দুদকের মতে, টেন্ডার প্রক্রিয়ার গোপন তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের মাধ্যমে পাবলিক প্রকিউরমেন্ট আইন লঙ্ঘন করা হয়েছে। এমন পরিস্থিতিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের অর্থায়নে টেলিটকের শীর্ষ কর্মকর্তার এই সফর নিয়ে প্রশাসনিক ও নীতিগত প্রশ্ন উঠেছে।

সংক্ষেপে:
বিটিসিএল প্রকল্পে দুর্নীতির অভিযোগে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ করেছে দুদক। এরই মধ্যে প্রতিষ্ঠানটির অর্থায়নে চীন সফরে গেছেন টেলিটক এমডি নুরুল মাবুদ চৌধুরী, যা সরকারি নীতিমালার পরিপন্থী।
দুদকের কালো তালিকার সুপারিশের মুখে হুয়াওয়ের টাকায় চীন সফরে টেলিটক এমডি নুরুল মাবুদ

0 Comments