বগুড়া থেকে প্রকাশিত উত্তরবঙ্গের জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক করতোয়া’ গৌরবময় ৫০ বছর পূর্ণ করে ৫১ বছরে পদার্পণ করেছে। এই মাইলফলক উদ্যাপনে নওগাঁর সাপাহারে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় সাপাহার প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে তিজারাহ রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউসের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজির উদ্দীন। তিনি তার বক্তব্যে বলেন, অর্ধশতক ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া পাঠকদের আস্থা অর্জন করেছে। তৃণমূল মানুষের অধিকার ও কথা তুলে ধরার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহসভাপতি আবদুর রহিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।
এছাড়াও অনুষ্ঠানে সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আকতারসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উত্তরবঙ্গের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর সাপাহারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


0 Comments