ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

লালমনিরহাটের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে গার্ল গাইডসের দীক্ষা ও ব্যাজ পরীক্ষা সম্পন্ন

লালমনিরহাটের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে গার্ল গাইডসের দীক্ষা ও ব্যাজ পরীক্ষা সম্পন্ন

লালমনিরহাটের কালীগঞ্জে বাংলাদেশ গার্ল গাইডসের উদ্যোগে হলদে পাখি ঝাঁক ও গাইডদের দীক্ষা অনুষ্ঠান এবং নৈপুণ্য সূচক ব্যাজ পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তুষভান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুষভান্ডার নছব উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন।

অনুষ্ঠানে গার্ল গাইডসের আঞ্চলিক কমিশনার ফরিদা ইয়াসমিন, জেলা কোষাধ্যক্ষ শারমিন আরা হক, কালীগঞ্জ উপজেলা কমিশনার হোসনে মাহবুবা বেগম এবং সাধারণ সম্পাদক খুরশিদা আখতারা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী গাইডদের আইন, প্রতিজ্ঞা ও নীতি অনুসরণের শপথ বাক্য পাঠ করান প্রশিক্ষক সুমাইয়া তাবাচ্ছুম ও তানিয়া আমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন বলেন, গার্ল গাইডসের এই সুশৃঙ্খল কার্যক্রম ছাত্রীদের আত্মনির্ভরশীল, চরিত্রবান ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই সমাজসেবা ও নেতৃত্বের এই চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও সুসংগঠিত করবে। দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গার্ল গাইডসের সদস্য ও শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। অনুষ্ঠান শেষে সফল অংশগ্রহণকারীদের মাঝে ব্যাজ বিতরণ করা হয়।

সংক্ষেপে:
লালমনিরহাটের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ গার্ল গাইডসের দীক্ষা অনুষ্ঠান ও ব্যাজ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়।
লালমনিরহাটের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে গার্ল গাইডসের দীক্ষা ও ব্যাজ পরীক্ষা সম্পন্ন

0 Comments