কক্সবাজারের টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীন শাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের টেকনাফ প্রতিনিধি মোহাম্মদ শাহীন, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আবছার কবির আকাশ, স্টার নিউজের প্রতিনিধি মোহাম্মদ শহীদ উল্লাহ, জিটিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেল এবং এনটিভির প্রতিনিধি নোমান অরুপ।
আলোচনা শেষে মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আবছার কবির আকাশকে আহ্বায়ক, স্টার নিউজের প্রতিনিধি মোহাম্মদ শহীদ উল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং জিটিভির প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন ডিবিসি টেলিভিশনের মোহাম্মদ শাহীন এবং এনটিভির নোমান অরুপ।
নবগঠিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবছার কবির আকাশ বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও অধিকার রক্ষায় সংগঠনটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। সদস্য সচিব মোহাম্মদ সোহেল জানান, আগামী তিন মাসের মধ্যে টেকনাফে কর্মরত সকল টেলিভিশন সাংবাদিককে সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৭ জুলাই যাত্রা শুরু করা এই সংগঠনটি টেকনাফে কর্মরত সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
টেকনাফে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেকনাফ টেলিভিশন জার্নালিস্ট সোসাইটি’র ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

0 Comments