Recents in Beach

ব্রেকিং নিউজ

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে নজরুলের বিদ্রোহী কবিতা নিয়ে বিশেষ পাঠচক্র ও আলোচনা সভা

পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে নজরুলের বিদ্রোহী কবিতা নিয়ে বিশেষ পাঠচক্র ও আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর কালজয়ী সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে একটি বিশেষ পাঠচক্রের আয়োজন করেছে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভা। অনুষ্ঠানে কবিতাটির গভীর তাৎপর্য এবং শোষিত মানুষের মুক্তির প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাঠচক্রের শুরুতে কবিতাটি পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ঈশিতা নাজনীন। আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ‘বিদ্রোহী’ কেবল একটি কবিতা নয়, বরং এটি শৃঙ্খলিত মানুষের মুক্তির এক মহাকাব্যিক ইশতেহার। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক জীবন্ত চেতনা হিসেবে এই কবিতাটি আজও প্রাসঙ্গিক। পরাধীনতার গ্লানি মুছে ফেলার জন্য বাংলা সাহিত্যে এর চেয়ে শক্তিশালী সৃষ্টি আর দ্বিতীয়টি নেই বলে তারা অভিমত ব্যক্ত করেন।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সাধারণ সম্পাদক নিগম সেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল শেখ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সিফার সাদিক, সাংস্কৃতিক সম্পাদক শার্মিলা ইসলাম, বইমেলা সম্পাদক অর্পিতা সরকার এবং প্রচার সম্পাদক ইসরাক চৌধুরী।

সংক্ষেপে:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে বিদ্রোহী কবিতার বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। কবিতাটির তাৎপর্য ও প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন সদস্যরা।

Post a Comment

0 Comments