Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে বিজিবির অভিযান: অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে বিজিবির অভিযান: অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে পুটন মল্ল নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে উপজেলার বাগানবাজার ইউনিয়নের আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পুটন মল্ল (১৯) ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাদল মল্লের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উত্তর আঁধারমানিক এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ওই যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাকে চট্টগ্রামের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, রামগড় ৪৩ বিজিবি বিকেলে আটককৃত ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে। আটককৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

সংক্ষেপে:
চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে পুটন মল্ল নামের এক ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মঙ্গলবার আদালতে পাঠানো হবে।
চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে বিজিবির অভিযান: অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিক আটক

Post a Comment

0 Comments