Recents in Beach

ব্রেকিং নিউজ

বিএনপি ও আওয়ামী লীগের চরিত্রে কোনো পার্থক্য নেই বললেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

বিএনপি ও আওয়ামী লীগের চরিত্রে কোনো পার্থক্য নেই বললেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণিচরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। শুক্রবার বিকেলে ফেনী শহরের মিজান রোডে দলের জেলা কার্যালয়ে আয়োজিত এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষ শাসনব্যবস্থায় পরিবর্তন দেখতে চায়। দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি—এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে জনগণ দলগুলোর পার্থক্য নিরূপণ করবে। যদি কোনো পরিবর্তন না আসে, তবে মানুষ নতুন করে ভাবতে বাধ্য হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এবি পার্টি সংস্কারের পর নির্বাচন চেয়েছিল, কিন্তু বিএনপি সংস্কার না চেয়ে দ্রুত নির্বাচন চেয়েছে। কারণ সংস্কার হলে তাদের অন্তত ১৫০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারতেন না। তিনি আরও উল্লেখ করেন যে, পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করা কঠিন। তবে নতুনদের প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ আগামী দিনে নতুন রাজনীতির বিজয় নিশ্চিত করবে।

ফেনী জেলা এবি পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ও নতুন ধারার রাজনীতিকে শক্তিশালী করার আহ্বান জানান।

সংক্ষেপে:
পরিবারতান্ত্রিক নেতৃত্ব ও চরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ফেনীতে এক কর্মশালায় তিনি বলেন, সিস্টেম পরিবর্তন না হলে সংস্কার সম্ভব নয়।

Post a Comment

0 Comments