Recents in Beach

ব্রেকিং নিউজ

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংস্কৃতিপ্রেমীরা অংশ নিচ্ছেন।

শনিবার (২৩ মে) বিকেলে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘চেতনায় নজরুল’ শীর্ষক কবির মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা কালচারাল কর্মকর্তা মো. কামরান হাসানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জন্মবার্ষিকী উপলক্ষে গত ২২ মে শুক্রবার শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সংগীত, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া আগামী ২৫ মে পর্যন্ত বিভিন্ন স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি চলবে। এর মধ্যে ২৪ মে দৌলতপুর ও মুরাদনগরে এবং ২৫ মে জেলা শিল্পকলা একাডেমিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জেলার সর্বস্তরের মানুষকে এসব অনুষ্ঠানমালায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংক্ষেপে:
কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি শুরু হয়েছে। র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করছেন ভক্তরা।

Post a Comment

0 Comments