গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে শনিবার রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে দুপুর ২টায় শুরু হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। এতে ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিরোধী দলের সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি সমাবেশ সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
রাজশাহীর মাদরাসা ময়দানে আগামী ১৬ মে শনিবার জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন ডা. শফিকুর রহমান। জনদুর্ভোগ লাঘব ও পানির ন্যায্য হিস্যার দাবিতে এই আয়োজন।

0 Comments