Recents in Beach

ব্রেকিং নিউজ

পশ্চিমবঙ্গে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে ট্রেনে মারধর ও জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

পশ্চিমবঙ্গে ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে ট্রেনে মারধর ও জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় এবার উগ্রপন্থিদের হেনস্তার শিকার হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পরোটা বিক্রেতা রাজু। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি ট্রেনের ভেতর তাকে টানা-হেঁচড়া ও মারধর করা হচ্ছে। এ সময় তার গায়ের পোশাক ছিঁড়ে যায় এবং তাকে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়।

শুভ কর্মকার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই মারধরের ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওতে রাজুর চোখেমুখে প্রচণ্ড আতঙ্ক দেখা গেছে। এছাড়া আরও দুটি ভিডিওতে তাকে ক্ষমা চাইতে দেখা যায়। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে, তিনি মন্দিরের পাশে বসে মাংস খেয়েছেন এবং জয় শ্রীরাম না বলে জয় বাংলা স্লোগান দিয়েছেন।

জানা গেছে, জয় বাংলা বলার ভিডিওটি নির্বাচনের ফলাফল প্রকাশের আগের। সেখানে রাজু জানিয়েছিলেন তিনি কোনো রাজনৈতিক স্লোগান দেবেন না, তবে পাশ থেকে একজন জয় বাংলা বলায় তিনিও তা উচ্চারণ করেন। রাজু অন্য একটি ভিডিওতে স্পষ্ট করেছেন যে, তিনি সরাসরি রাজনীতি না করলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পছন্দ করেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই নির্বাচনের পর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং সর্বশেষ ট্রেনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

সংক্ষেপে:
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর উগ্রপন্থিদের হাতে হেনস্তার শিকার হয়েছেন ভাইরাল পরোটা বিক্রেতা রাজু। ট্রেনের ভেতর তাকে মারধর করে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার ভিডিও ভাইরাল হয়েছে।

Post a Comment

0 Comments