Recents in Beach

ব্রেকিং নিউজ

নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ অবদান: সেফ ফুড অ্যাওয়ার্ড জিতলেন নওগাঁর সোহেল রানা

নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ অবদান: সেফ ফুড অ্যাওয়ার্ড জিতলেন নওগাঁর সোহেল রানা

নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন নওগাঁর সাপাহার উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তা মো. সোহেল রানা। গত শনিবার (৯ মে) রাজধানী ঢাকায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড (বিএসএসএফ) আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উদ্যোক্তা সোহেল রানার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। ‘টেকসই ভবিষ্যতের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে দেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। বিএসএসএফ-এর সভাপতি অধ্যাপক ড. মো. খালেদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার। এ ছাড়াও বিপিআইসিসি’র সভাপতি মসিউর রহমানসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মেলনে তিনটি বৈজ্ঞানিক সেশনে ১৫টি গবেষণা প্রবন্ধ এবং বিশেষ সেশনে আরও ৪টি প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি প্রায় ৭০টি গবেষণা পোস্টার প্রদর্শিত হয়। সোহেল রানার এই অর্জনে সাপাহারসহ পুরো জেলায় কৃষি উদ্যোক্তাদের মাঝে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এই স্বীকৃতি নিরাপদ খাদ্য উৎপাদনে নওগাঁ জেলাকে নতুনভাবে পরিচিত করবে এবং তরুণদের এই পেশায় আসতে উৎসাহিত করবে।

সংক্ষেপে:
নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ অবদানের জন্য ‘সেফ ফুড অ্যাওয়ার্ড ২০২৬’ জিতলেন নওগাঁর তরুণ কৃষি উদ্যোক্তা মো. সোহেল রানা। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তার হাতে এই সম্মাননা তুলে দেন।

Post a Comment

0 Comments