শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর ২০টি ঐতিহাসিক মাইলফলকের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বাংলাদেশের রূপান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ২০টি ঐতিহাসিক মাইলফলক’ শীর্ষক এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র উল্লেখ করেন, জিয়াউর রহমান এমন একজন রাষ্ট্রনায়ক যার হাত ধরে বাংলাদেশের রাষ্ট্রগঠন, উন্নয়ন, গণতন্ত্র এবং অর্থনীতি সুদৃঢ় হয়েছে। তিনি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং ‘বীর উত্তম’ খেতাবপ্রাপ্ত অসামান্য বীর হিসেবে অভিহিত করেন। মাহদী আমিন তাঁর স্ট্যাটাসে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ, মুক্তবাজার অর্থনীতি এবং গার্মেন্টস শিল্পের প্রসারে জিয়ার অবদানের কথা স্মরণ করেন।
এছাড়া জনশক্তি রপ্তানি, কৃষি বিপ্লব, সার্ক প্রতিষ্ঠা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের সদস্যপদ লাভের ক্ষেত্রে জিয়াউর রহমানের কূটনৈতিক সাফল্যের বিষয়গুলোও তিনি তুলে ধরেন। মাহদী আমিন বলেন, শহীদ জিয়ার আদর্শ ও রাষ্ট্রনীতির ধারাবাহিকতা আজ বহন করছেন তারেক রহমান। উল্লেখ্য, প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মাহদী আমিন বর্তমানে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর ২০টি ঐতিহাসিক মাইলফলক তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বাংলাদেশের রূপান্তরে জিয়ার অবদান নিয়ে তাঁর এই বিশেষ স্মৃতিচারণ।

0 Comments