Recents in Beach

ব্রেকিং নিউজ

রামুর জোয়ারিয়ানালায় ওভারটেক করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন এক নারী

রামুর জোয়ারিয়ানালায় ওভারটেক করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণ হারালেন এক নারী

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় খালেদা আক্তার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বিকেএসপির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার রশিদনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের থলিয়াঘোনা এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী। এই ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি প্রাইভেট কার ও ইয়ামাহা এফজেড মোটরসাইকেল চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি দ্রুতগতির কারটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা মোটরসাইকেলের ধাক্কা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী ওই নারীর মৃত্যু হয়। রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

সংক্ষেপে:
রামুর জোয়ারিয়ানালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক নারী। মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে সিএনজি উল্টে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত পড়ুন সংবাদে।

Post a Comment

0 Comments