বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৯০টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১১ মে ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের মধ্যে রয়েছে ৬ জন কম্পিউটার অপারেটর, ১ জন প্রশিক্ষণ সহকারী, ১২ জন সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৫ জন হিসাব সহকারী, ১৩ জন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ৫ জন কম্পিউটার মুদ্রাক্ষরিক। এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর ১ জন, অভ্যর্থনাকারী ১ জন, টেলিফোন অপারেটর ২ জন, গাড়িচালক ৫ জন, অফিস সহায়ক ৩৬ জন, নিরাপত্তা প্রহরী ১ জন এবং পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ২ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীর বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৭ এপ্রিল থেকে।
আবেদন ফি হিসেবে ১ থেকে ১০ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদের ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে ১৩ ক্যাটাগরির ৯০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ মে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।

0 Comments