Recents in Beach

ব্রেকিং নিউজ

গাইবান্ধায় পতাকা উত্তোলন ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

গাইবান্ধায় পতাকা উত্তোলন ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

গাইবান্ধায় ‘মানবতায় ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে গাইবান্ধা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, সেক্রেটারি মাহমুদুন্নবী টিটুল এবং কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান শহীদ, সাহেদ হোসেন ও মো. শাকিল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিটের জেলা কর্মকর্তা সাইদুর হাসান শাওন, যুব প্রধান আব্দুল মুহিত সরকার মিথান, আজীবন সদস্য আফতাব হোসেন ও রতন কুমার সেহানবীশসহ বিভিন্ন পর্যায়ের যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী এক অনন্য ভূমিকা পালন করে আসছে। যেকোনো দুর্যোগ ও সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছাসেবকদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

সংক্ষেপে:
গাইবান্ধায় যথাযথ মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। পতাকা উত্তোলন ও আলোচনার মাধ্যমে আর্তমানবতার সেবায় স্বেচ্ছাসেবকদের ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Post a Comment

0 Comments