Recents in Beach

ব্রেকিং নিউজ

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে উখিয়া উপজেলা কৃষকদল নেতা সৈয়দ নূরকে শোকজ

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে উখিয়া উপজেলা কৃষকদল নেতা সৈয়দ নূরকে শোকজ

কক্সবাজারের উখিয়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে এই ব্যবস্থা নিয়েছে উপজেলা কৃষকদল। সোমবার (৫ মে) উখিয়া উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুনীর আহমদ ও সদস্য সচিব সাদমান জামী চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে সৈয়দ নূরের বিরুদ্ধে প্রকাশিত খবর দলের দৃষ্টিগোচর হয়েছে। এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চিঠিতে আরও জানানো হয়, প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ দিনের মধ্যে সৈয়দ নূরকে লিখিত ও উপযুক্ত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও চারিত্রিক স্খলনের অভিযোগে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

সংক্ষেপে:
দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে উখিয়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ নূরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাকে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে উপজেলা কৃষকদল।

Post a Comment

0 Comments