Recents in Beach

ব্রেকিং নিউজ

১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক ও টিকটকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ

১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক ও টিকটকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত ফেসবুক, টিকটকসহ যেকোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ এবং এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ না নিলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে বলা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মের ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগজনকভাবে নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত আসক্তির কারণে তারা খেলাধুলা ও পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

নোটিশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, প্রোপাগান্ডা এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহারের কারণে তাদের মধ্যে অপরাধপ্রবণতা, অনলাইন গেমে আসক্তি এবং দলবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। দেশের অধিকাংশ অভিভাবকের ডিজিটাল মাধ্যম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় তারা সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারছেন না। ফলে শিশু-কিশোরদের নিরাপত্তা ও মানসিক বিকাশ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সংক্ষেপে:
১৬ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের জন্য ফেসবুক ও টিকটকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments