Recents in Beach

ব্রেকিং নিউজ

২২৫ প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, মোট খরচ সাড়ে ৪ কোটি

২২৫ প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, মোট খরচ সাড়ে ৪ কোটি

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ২২৫ জন প্রার্থীর নির্বাচনী খরচসহ দলের মোট ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই হিসাব বিবরণী হস্তান্তর করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীর অনুকূলে অনুদান হিসেবে ৪ কোটি টাকা প্রদান করা হয়েছে। এই হিসেবে গড়ে প্রত্যেক প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে ২ লাখ টাকা করে পেয়েছেন।

নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যে ব্যয়ের বিভিন্ন খাত বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্বাচনী ইশতেহারের ডিজাইন ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতাদের সফর এবং বিজ্ঞাপনের খরচ। খাতওয়ারি ব্যয়ের বিবরণে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা এবং পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে।

এছাড়া জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকার হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

সংক্ষেপে:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৫ প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে দলটির মোট খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। বিস্তারিত জানতে পড়ুন।

Post a Comment

0 Comments