যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ৬০ দিনের নোটিশ দিয়ে এটি বাতিলের সুযোগ রয়েছে। তবে সরাসরি বাতিলের চেয়ে আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তে পরিবর্তনের বিষয়টিকে সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, রাষ্ট্রের জন্য ক্ষতিকর বা সমস্যাজনক মনে হওয়া বিষয়গুলো চিহ্নিত করে প্রাথমিক বিবেচনা শেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেগোসিয়েশনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
জাহেদ উর রহমান আরও উল্লেখ করেন, হুট করে চুক্তি বাতিল করলে দ্বিপাক্ষিক সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফে সংকট তৈরি হতে পারে। কিছু চুক্তির আইনি বাধ্যবাধকতা এতটাই কঠোর থাকে যে, তা থেকে বেরিয়ে আসা থাকার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। তবে জনগণের স্বার্থবিরোধী যেকোনো চুক্তি বা সমঝোতা স্মারক সরকার মূল্যায়ন করবে বলে তিনি আশ্বস্ত করেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি পর্যালোচনার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, প্রয়োজনে আলোচনার মাধ্যমে চুক্তির শর্ত পরিবর্তন বা বাতিলের সুযোগ নেবে সরকার।

0 Comments