ইউরোপকে কঠোর হুঁশিয়ারি দিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হলে জার্মানির শিল্পখাত পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং ইউরোপীয় সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়বে। বুধবার নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮১তম বার্ষিকীর প্রাক্কালে একটি নিবন্ধে তিনি এই মন্তব্য করেন। মেদভেদেভ জানান, পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে জার্মানির অর্থনীতি এমনভাবে ভেঙে পড়বে যে সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। তিনি দাবি করেন, এর ফলে দেশটির দক্ষ জনশক্তি এশিয়া বা আমেরিকায় পালিয়ে যেতে বাধ্য হবে। ইউরোপীয় ইউনিয়নের সামরিকীকরণের সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে চাইছে। এদিকে, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎজ সেনাবাহিনীকে ইউরোপের শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ২০৩৯ সালের মধ্যে ৪ লাখ ৬০ হাজার সেনাসদস্য তৈরির পরিকল্পনা করেছেন। এই প্রেক্ষাপটে মেদভেদেভ সতর্ক করে বলেন, জার্মানি ও ঐক্যবদ্ধ ইউরোপ যদি পুনরায় কোনো আগ্রাসনের চেষ্টা করে, তবে তাদের অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে।
রাশিয়ার সাথে যুদ্ধে জড়ালে জার্মানির শিল্পখাত পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং ইউরোপীয় সভ্যতার অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ নেতা দিমিত্রি মেদভেদেভ।

0 Comments