বিশ্বশান্তি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গকারী বাংলাদেশের ছয় বীর সেনানীকে মরণোত্তর ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করছে জাতিসংঘ। আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আনুষ্ঠানিকভাবে এই মেডেল হস্তান্তর করবেন।
চলতি বছরের ৫ জুন আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বজুড়ে আত্মত্যাগকারী মোট ৬৮ জন সামরিক, পুলিশ ও বেসামরিক শান্তিরক্ষীকে এই সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ৫৯ জনই গত ২০২৫ সালে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন। এই তালিকায় রয়েছেন বাংলাদেশের ছয়জন বীর সন্তান।
গত ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের আব্বেই অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (UNISFA) কর্মরত অবস্থায় একটি আকস্মিক ড্রোন হামলায় তারা নিহত হন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই ছয় বীর সেনানী হলেন—প্রাইভেট মো. জাহাঙ্গীর আলম, প্রাইভেট মো. সবুজ মিয়া, কর্পোরাল মো. মাসুদ রানা, প্রাইভেট মো. মোমিনুল ইসলাম, প্রাইভেট শামীম রেজা ও প্রাইভেট শান্ত মন্ডল।
বিশ্বশান্তি ও মানবতার সেবায় সর্বোচ্চ আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর এই সম্মানজনক মেডেল প্রদান করে জাতিসংঘ। বাংলাদেশের এই বীরদের আত্মত্যাগ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী বাংলাদেশের ৬ বীর সেনানীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড মেডেল দিচ্ছে জাতিসংঘ। আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা জানানো হবে।

0 Comments