আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তিউনিসিয়া। কোচ সাব্রি লামুশির এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নরউইচ সিটির মিডফিল্ডার আনিস বিন সিলমানে এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের তরুণ ফরোয়ার্ড রায়ান এলুমি। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া এই দলটি নিয়ে এবার বড় স্বপ্ন দেখছে ‘কার্থেজ ইগল’রা। তিউনিসিয়া ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেছে।
বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ তিউনিসিয়ার সঙ্গী হিসেবে রয়েছে জাপান, নেদারল্যান্ডস ও সুইডেন। আগামী ১৫ জুন মেক্সিকোর মনটেরি স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে তিউনিসিয়া। একই ভেন্যুতে ২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে লামুশির শিষ্যরা।
এবারের দলে বড় চমক হিসেবে দেখা হচ্ছে রায়ান এলুমিকে। ২৫ বছর বয়সী এই ফুটবলার আগে কানাডার হয়ে একটি প্রীতি ম্যাচ খেললেও পরে তিউনিসিয়াকেই নিজের স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নেন। গত মার্চে তিউনিসিয়ার হয়ে অভিষেকেই কোচের নজর কাড়েন তিনি। কোচ লামুশি মূলত ইউরোপীয় লিগগুলোতে খেলা প্রতিভাবান তরুণদের সঙ্গে অভিজ্ঞ ফুটবলারদের মিশেলে এই দল সাজিয়েছেন।
তিউনিসিয়ার বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: আয়মেন দাহমেন, সাবরি বিন হাসিন ও মুহিব আল-শামিখ।
ডিফেন্ডার: মোন্তাসার তালবি, ডিলান ব্রন, ওমর রিকিক, ইয়ান ভ্যালেরি, আলি আবদি, মোয়াতাজ নাফাতি, রায়েদ শেখাউই ও আদম আরুস।
মিডফিল্ডার: এলিয়েস সখিরি, হানিবাল মেজবরি, আমিন বিন হামিদা, আনিস বিন সিলমানে, মোহামেদ হাজ মাহমুদ, রানি খেদিরা ও মোর্তাদা বিন উনাস।
ফরোয়ার্ড: এলিয়েস আচৌরি, ইসমাইল গারবি, এলিয়েস সাদ, সেবাস্তিয়ান তুনেক্তি, ফিরাস চাউয়াত, খলিল আইয়ারি, হাজেম মেস্তৌরি ও রায়ান এলুমি।
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তিউনিসিয়া। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দলটি ১৫ জুন সুইডেনের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

0 Comments