গাজীপুরের কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কালিয়াকৈর পৌরসভার মিলনায়তনে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডা. ফারুক আহমেদ রিপন ও অধ্যাপক খালিদ হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সহসভাপতি সানোয়ার হোসেনসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে পাঁচ শতাধিক ফলজ ও ভেষজ চারা বিতরণ করা হয়।
গাজীপুরের কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মজিবুর রহমান। সভা শেষে কৃষকদের মাঝে পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।

0 Comments