Recents in Beach

ব্রেকিং নিউজ

বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে অমিত শাহ

বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কে? চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে অমিত শাহ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। ২০৭টি আসনে জয়লাভের পর আজ শুক্রবার (৮ মে) কলকাতায় নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপি সূত্রে জানা গেছে, বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন অমিত শাহ। এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী উপস্থিত থাকবেন। রীতি অনুযায়ী জয়ী প্রার্থীদের মতামত নেওয়ার পরই বিজেপির পরিষদীয় দলনেতা তথা পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে দলের ভেতরে ব্যাপক উৎসাহ ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। মন্ত্রিত্ব পাওয়া নিয়ে অনেক নবনির্বাচিত বিধায়ক উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। দলীয় একটি সূত্রের দাবি, আরএসএসের পরামর্শ অনুযায়ী মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত হতে পারে। আজ নাম চূড়ান্ত হলে আগামীকাল শনিবার সকালে কলকাতার ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই মেগা ইভেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহসহ বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দীর্ঘ এক দশক পর তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

সংক্ষেপে:
পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের পর নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্ত করতে কলকাতায় বৈঠকে বসেছেন অমিত শাহ। আগামীকাল ব্রিগেডে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Post a Comment

0 Comments