শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা শাখার আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৮টায় জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কালো ব্যাজ ধারণ। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, মনজুরে মওলা পলাশ, মতিয়র রহমান, আমিনুর রহমান বকুল এবং এটিএম আলমগীর কবির শুভ্রসহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা বিএনপির পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

0 Comments