Recents in Beach

ব্রেকিং নিউজ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি মাহবুব ও সাধারণ সম্পাদক কিবরিয়া নির্বাচিত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি মাহবুব ও সাধারণ সম্পাদক কিবরিয়া নির্বাচিত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে (২০২৬) সভাপতি হিসেবে মো. গোলাম মাহবুব এবং সাধারণ সম্পাদক হিসেবে এ টি এম গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তাঁরা এই দায়িত্ব পালন করবেন। গত মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘মাহবুব-কিবরিয়া’ পরিষদ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রশাসন বিভাগের প্রধান মো. গোলাম মাহবুব সভাপতি এবং কমিশনের প্রধান কার্যালয়ের প্রশাসন বিভাগের প্রধান এ টি এম গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক পদে জয়ী হন। একই পরিষদ থেকে সিনিয়র সহসভাপতি পদে মাহমুদ হোসেন, অর্থ সম্পাদক পদে মাসুদ রানা মণ্ডল, যুগ্ম সম্পাদক পদে মোহাম্মদ সামসুদ্দোহা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মুন্সি মাকসুদ রানা (নাসিম), দপ্তর সম্পাদক পদে মারুফ হোসেন, তথ্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. সোলায়মান মিয়া এবং নারীবিষয়ক সম্পাদক পদে মোছা. রোজিনা পারভীন নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে জয়ী হয়েছেন মো. হাবিবুর রহমান, মাসুদ আল আজাদ, মো. আবু তাহের ও মো. আলতাফ হোসেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্য থেকে মো. আজিবর রহমান মোল্লা সহসভাপতি এবং সৈকত আহমেদ কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রধান কার্যালয়সহ ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় অবস্থিত কমিশনের আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাঁদের প্রতিনিধি নির্বাচন করেছেন।

সংক্ষেপে:
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পদে মো. গোলাম মাহবুব ও সাধারণ সম্পাদক পদে এ টি এম গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments