Recents in Beach

ব্রেকিং নিউজ

চন্দনাইশে ১৩ দিন পর ডাম্পারচালকের মৃত্যু: পরীক্ষা দিয়ে ফিরে বাবার মরদেহ দেখল এসএসসি পরীক্ষার্থী রাসেল

চন্দনাইশে ১৩ দিন পর ডাম্পারচালকের মৃত্যু: পরীক্ষা দিয়ে ফিরে বাবার মরদেহ দেখল এসএসসি পরীক্ষার্থী রাসেল

চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডাম্পারচালক মো. ইউনুছ দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন। বুধবার (১৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে বাবার মৃত্যুর এই শোকাবহ সংবাদ জানতেন না তার এসএসসি পরীক্ষার্থী ছেলে রাসেল। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে বাবার নিথর দেহ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে সে। নিহত মো. ইউনুছ চন্দনাইশ পৌরসভার ফতেহ আলী সিকদার বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ মে দুপুরে চন্দনাইশ পৌরসভার মিজ্জির এলাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এসএসসি পরীক্ষা চলাকালীন বাবার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংক্ষেপে:
চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত ডাম্পারচালক মো. ইউনুছ ১৩ দিন পর মারা গেছেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মরদেহ দেখে বাকরুদ্ধ এসএসসি পরীক্ষার্থী ছেলে রাসেল। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Post a Comment

0 Comments