প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে খুব শিগগিরই মন্ত্রিসভায় পাঁচটি নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। নতুনদের মধ্যে একজন টেকনোক্র্যাট সদস্যও থাকছেন বলে জানা গেছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তও আসতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে সরকার এই উদ্যোগ নিতে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়গুলো বিবেচনায় নিয়ে মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ না হলেও চলতি মাসের মধ্যেই এই রদবদল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন মুখ হিসেবে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন এবং টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। এছাড়া কৃষি, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে সরকার পরিচালিত হচ্ছে।
প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। খুব শিগগিরই যুক্ত হচ্ছে পাঁচটি নতুন মুখ এবং হতে পারে দপ্তর পুনর্বণ্টন। বিস্তারিত জানতে সংবাদটি পড়ুন।

0 Comments