Recents in Beach

ব্রেকিং নিউজ

দুর্নীতি করলে জেলে যেতে হবে, টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানদের কঠোর হুঁশিয়ারি দিলেন আহমেদ আযম খান

দুর্নীতি করলে জেলে যেতে হবে, টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানদের কঠোর হুঁশিয়ারি দিলেন আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উন্নয়ন কর্মকাণ্ড যেন জনগণের উপকারে আসে তা নিশ্চিত করতে হবে। শনিবার রাতে টাঙ্গাইলের বাসাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, চেয়ারম্যানদের নিজেদের পকেট ভারি করার সুযোগ নেই। দুর্নীতি করলে অবশ্যই জেলে যেতে হবে। তারেক রহমানের দলে লুটপাট ও দুর্নীতির কোনো স্থান নেই। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের শাসক নয় বরং সেবকে পরিণত হয়েছে। জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা নিজেদের দপ্তরে এসি ব্যবহার বন্ধ রেখেছেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনে আর সিল মারার নির্বাচন হবে না। জনগণকে ভালো ও যোগ্য প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর করেছিলেন এবং তার সময়েই খাদ্য উৎপাদন বৃদ্ধি ও গার্মেন্টস শিল্পের বিকাশ শুরু হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
টাঙ্গাইলের বাসাইলে ইউপি চেয়ারম্যানদের কঠোর হুঁশিয়ারি দিলেন আহমেদ আযম খান। তিনি বলেন, উন্নয়ন হতে হবে জনগণের জন্য, দুর্নীতি করলে জেলে যেতে হবে। আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

Post a Comment

0 Comments