Recents in Beach

ব্রেকিং নিউজ

উত্তরায় বারে অভিযান, লাইসেন্সহীন মদ্যপানে ১৪০ জন আটক

সিবি ডেক্স: রাজধানীর উত্তরায় একটি বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে উত্তরা ১২ নম্বর সেক্টরের কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বারে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বারটি অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। অভিযানের সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের মদ্যপানের লাইসেন্স যাচাই করা হয়। যাদের বৈধ লাইসেন্স ছিল, তাদের তাৎক্ষণিকভাবে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। অন্যদের আটক করে আশপাশের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে আগামী দিনগুলোতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments