সিবি ডেক্স: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন স্ত্রী পারভীন বেগম (৫০)। ব্যতিক্রমী এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
অভিযুক্ত ছেরাগ আলী (৮০) উপজেলার রাগৈ সুদুর বাড়ির মৃত কালু মিয়ার ছেলে। অভিযোগকারী পারভীন বেগম তার স্ত্রী।
লিখিত অভিযোগে পারভীন বেগম উল্লেখ করেন, ছেরাগ আলী নিয়মিত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে গালমন্দ ও মারধর করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, তার স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ রয়েছে। এ কারণে মুখ পরিষ্কার রাখতে বললেও তিনি তা মানেন না, ফলে ঘরের ভেতরে অবস্থান করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অভিযোগে তিনি বিষয়টির সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বলেন, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। যেহেতু তারা স্বামী-স্ত্রী এবং উভয়েই বয়স্ক, তাই তাদের থানায় ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
0 Comments