সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা বদিউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বিএনপির সভাপতি মো. মনিরুল আলম, মসজিদ মাদ্রাসার ক্যাশিয়ার মোহাম্মদ আলম, কক্সবাজার শহর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, ইনানী ভবনের সভাপতি রুহুল আমিন, প্রকল্প বিএনপির সাধারণ সম্পাদক মো. আছার মিয়া, প্রকল্প বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আরমান, প্রকল্প শ্রমিক দলের সভাপতি আতাউল হক সাগর এবং প্রকল্প কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হাছিবুর রহমান।
এছাড়াও মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক নবাগত শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দিয়ে প্রথম ছবক প্রদান করেন। পরে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।
সভায় বক্তারা বলেন, জলবায়ু উদ্বাস্তু পরিবারের সন্তানদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এই মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 Comments