ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চকরিয়া হাসপাতাল এলাকা নিয়ে কুতুবউদ্দিনের পোস্টে আলোচনা

সিবি ডেক্স: কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে চকরিয়া সরকারি হাসপাতাল এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, “চকরিয়া সরকারি হাসপাতাল এরিয়াতে বখাটে লোকজনের হাতে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আশা নিরীহ লোকজন প্রতারিত হচ্ছে প্রশাসনের নজরদারি জরুরি।”

তার এই বক্তব্যে মূলত হাসপাতাল এলাকায় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা, প্রতারণার অভিযোগ এবং প্রশাসনিক নজরদারির প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এসেছে। পোস্টটি ঘিরে স্থানীয়দের মধ্যে এ প্রশ্নও উঠেছে, হাসপাতালসংলগ্ন এলাকায় বহিরাগত ও অসহায় রোগী-স্বজনদের সুরক্ষায় কার্যকর তদারকি কতটা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারি হাসপাতাল এলাকায় চিকিৎসাসেবা নিতে আসা মানুষকে হয়রানি বা প্রতারণার শিকার হতে হলে তা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের অভিযোগের বিষয়ে প্রশাসনের নজরদারি জোরদার করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অনেকে।

কুতুবউদ্দিনের পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। জনসাধারণের সেবা ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

0 Comments