Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী, সীমান্ত নিরাপত্তা-মাদক দমন ও স্থলবন্দরে নজর

সিবি ডেক্স: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বর্তমানে কক্সবাজারের টেকনাফে অবস্থান করছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর তিনি টেকনাফে পৌঁছে বিজিবি রেস্টহাউজে অবস্থান নেন এবং সেখানেই রাতযাপন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেওয়ার কথা রয়েছে। টেকনাফ স্থলবন্দরে বাণিজ্য চালুর বিষয়টিও তাঁর সফর কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের প্রত্যাশা, টেকনাফে গুম, খুন, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের অভিযোগ নিয়েও এ সফরে কার্যকর সিদ্ধান্তের দিকনির্দেশনা মিলবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তিনি টেকনাফ স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। পরে টেকনাফের এজাহার বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় স্থানীয় কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

স্থানীয় প্রশাসন সূত্রে আরও জানা যায়, মন্ত্রীর সফরকে ঘিরে টেকনাফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকা হিসেবে টেকনাফে নিরাপত্তা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এ সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে রয়েছেন এমপি শাহজাহান চৌধুরী, এমপি লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক নুরুল বশর চৌধুরী।

Post a Comment

0 Comments