জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান: নারীসহ তিনজন আটক

সিবি ডেক্স: জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণের সময় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে একজন নারী এবং দুপুর দেড়টার দিকে আরও দুইজনকে আটক করা হয়।  

আটকরা হলেন ময়মনসিংহের গৌরীপুর থানার রকিবুল ইসলাম দুর্জয় (৩২), ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার মিষ্টি সুভাষ (২৮) এবং ঢাকার লালবাগ এলাকার তাহমিনা আক্তার (৪০)। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই আওয়ামী লীগের কর্মী।  

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফুল অর্পণের সময় জয় বাংলা স্লোগান দেওয়ায় তাদের আটক করা হয়েছে। বর্তমানে তারা আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Post a Comment

0 Comments