বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবারের কক্সবাজার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারের ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী কক্সবাজারে এসে পৌঁছেছেন। তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে স্থানীয় দলীয় নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
কক্সবাজার সফরে আসা এই প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবারের কক্সবাজার সফরকে কেন্দ্র করে শুক্রবার কক্সবাজারে পৌঁছেছেন সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।


0 Comments