কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান পদে নতুন মুখ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত ১১ জুন রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা-৫(২) অনুযায়ী প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।
প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনের পৈতৃক নিবাস কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা এলাকায়। তিনি ওই এলাকার বাসিন্দা মাস্টার কামাল হোসেনের সন্তান।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে।


0 Comments