Recents in Beach

ব্রেকিং নিউজ

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত

সিবি ডেক্স: চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনা বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে মিয়ামী হোটেলের সামনে ঘটে।  

নিহতরা হলেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ঝর্না বেগম (৪০), মুফতি আব্দুল মমিন (৫০), লাবিবা (১৮), সাইফ (৭) এবং গাড়ির চালক জামাল হোসেন। আহত হয়েছেন এক যাত্রী আবরার, যিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। কালাকচুয়ায় পৌঁছালে চট্টগ্রামগামী স্টার লাইন বাসটি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। চালক বাসটি ফেলে পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে।  

Post a Comment

0 Comments