সিবি ডেক্স: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ। এ সময় শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই দোকানে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুতের প্রমাণ পাওয়া যায়।
এ কারণে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা অতিরিক্ত তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
0 Comments