Recents in Beach

ব্রেকিং নিউজ

কয়েক মিনিটের ব্যবধানে আবারও ইসরায়েলে ইরানের মিসাইল হামলা

সিবি ডেক্স: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক মিনিটের ব্যবধানে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইরান।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ইরান থেকে নতুন করে মিসাইল নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলার পর জেরুজালেম ও আশপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। এ সময় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে ইরান যে মিসাইলটি নিক্ষেপ করেছিল সেটি ক্লাস্টার মিসাইল ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ক্রমাগত এই হামলার ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

0 Comments