ইসরায়েলি হামলায় আলি লারিজানি নিহত, নিশ্চিত করল ইরান

সিবি ডেক্স: ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান।

মঙ্গলবার রাতে তার ওপর হামলা চালানোর পর প্রথমে ইসরায়েল তার মৃত্যুর দাবি করে। এর প্রায় একদিন পর বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় ৩টার দিকে ইরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ইরানের নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায়, দেশ ও ইসলামি বিপ্লবের আদর্শ রক্ষায় আজীবন সংগ্রাম শেষে আলি লারিজানি শাহাদাত বরণ করেছেন।

বিবৃতিতে বলা হয়, দেশের সেবায় নিজেকে উৎসর্গ করে তিনি চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে পরম মর্যাদা অর্জন করেছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর আলি লারিজানি কার্যত দেশের নেতৃত্বে আসেন এবং চলমান যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন।

তার মৃত্যুতে ইরানের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Post a Comment

0 Comments