সিবি ডেক্স: পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। সৈকতের বিস্তীর্ণ বালিয়াড়িতে এতজন মানুষ ভিড় করেছেন যে, তিল ধরার ঠাঁই নেই।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সুগন্ধা পয়েন্টে দেখা যায়, ছুটি শেষ হলেও পর্যটকের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। রোববার (২২ মার্চ) থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দিনে অন্তত সাড়ে তিন লাখ পর্যটকের সমাগম হয়েছে। পর্যটকরা বিচবাইক, ঘোড়া, জেটস্কি ও সমুদ্রস্নানে আনন্দে মেতে উঠেছেন।
ঢাকা থেকে আসা পর্যটক রায়হানুর রহমান বলেন, এত মানুষ দেখে খুব ভালো লাগছে। সিলেট থেকে ছয় বন্ধু ড্রোন উড়িয়ে সমুদ্রসৈকতের মানুষের সংখ্যা নিরীক্ষা করেছেন।
কক্সবাজার আবাসিক হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম জানান, আগামী শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত পর্যটকের উপস্থিতি কিছুটা কমবেশি থাকবে।
সি সেফ লাইফ গার্ড সংস্থার কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ এবং ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পরিদর্শক জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন, সৈকতে পর্যটকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো অঘটনের খবর পাওয়া যায়নি। পর্যটকেরা মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, রামু, মহেশখালীসহ জেলার সবকটি বিনোদনকেন্দ্রে নির্বিঘ্নে ভ্রমণ করেছেন।
0 Comments